পরীক্ষায় পাস করার শর্তে পাঁচ হাজার টাকা জামানত!
পরীক্ষায় (এসএসসি) উত্তীর্ণ হতে না পারলে পাঁচ হাজার টাকা খোয়া যাবে—এই শর্তে প্রাকেযাগ্যতা যাচাই (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে রাউজানের বিনাজুরী নবীন উচ্চবিদ্যালয়। টাকা জামানত রেখে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি পাওয়া এসব শিক্ষার্থী প্রাক্যাগ্যতা পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করেছিল।বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিরণ চন্দ্র দাশ বলেন, সর্বমোট ১২২ জন শিক্ষার্থীকে আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। প্রাকেযাগ্যতা যাচাই পরীক্ষায় এখানে সব বিষয়ে উত্তর্ণ হয়েছিল মাত্র ৬৫ জন। বিশেষ বিবেচনায় অন্যদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। যারা অত্যধিক খারাপ ফলাফল করেছে, তাদের কাছ থেকে জামানত নেওয়া হয়েছে।শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে প্রকেযাগ্যতা যাচাই পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ না হলে পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেওয়া হয় না। এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) লক্ষ্মী রানী দত্ত বলেন, মাত্র সাতজন অকৃতকার্য ছাত্রের কাছ থেকে জামানত নেওয়া হয়েছে। কয়েকজন পাঁচ হাজার টাকা করে দিলেও, কেউ কেউ দিয়েছে দুই হাজার টাকা করে। তাঁর মতে, অভিভাবকদের তদবির ও চাপ ঠেকাতে এই কৌশল নিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। কমিটির সভাপতি অরুণ সরকার বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের চাপে রাখতেই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর ওই টাকা ফেরত দেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলপ্রদীপ চাকমা বলেন, জামানত রেখে বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। যারা টেস্ট পরীক্ষায় সব বিষয়ে পাস করবে, শুধু তারাই মূল পরীক্ষায় অংশ নেবে। বিষয়টি শুনে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।