পরীক্ষায় ভুল প্রশ্নপত্র ২২ পরীক্ষার্থী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর কলেজকেন্দ্রে চলতি উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত রোববার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করায় ২২ জন শিক্ষার্থী বিপাকে পড়েছে।পরীক্ষার্থীদের সূত্রে জানা গেছে, রোববার কেশবপুর কলেজকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১০৮ নম্বর কক্ষে ২২ জন পুরোনো পরীক্ষার্থী অংশ নেয়। তাদের ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রশ্নপত্র দেওয়ার বদলে ২০০৬-০৭ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। প্রশ্নপত্র পেয়ে অসংগতি দেখে তারা কক্ষ পরিদর্শককে বিষয়টি জানায়। কিন্তু তারা এ বিষয়টি আমলে না নিয়ে তাদের ওই প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে বলেন।পরীক্ষার্থীরা জানায়, যারা অন্য কক্ষে পরীক্ষা দিয়েছে, তারা সঠিক প্রশ্নেই পরীক্ষা দিয়েছে। শুধু একটি কক্ষের এই ২২ জন ক্ষতির সমঞ্চুখীন হয়েছে। এ জন্য তারা পুনরায় তাদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় যে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, তাতেই সহজ মূল্যায়ন করে তাদের ভালো ফলাফলের নিশ্চয়তা দিতে হবে। কেশবপুর কলেজ পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ রফিকুল বারি বলেন, ‘এ ধরনের অভিযোগ তাঁর কাছে করেনি। তবে এ ভুল আমাদের জন্য হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার কাছে লিখিত জবাব চেয়েছেন। আমি এর জবাব দিচ্ছি।’ যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহামঞ্চদ সেলিম বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখব এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই। আমরা তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করব।’