পরীমনির মামলায় জামিন পেলেন নাসির ও অমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির ইউ মাহমুদ ও অমি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় আসামি নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (সিজেএম) জামিন মঞ্জুর করেন।

ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাভার থানায় করা চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে হাজির করা হয়। তাঁদের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে বক্তব্য তুলে ধরা হয়। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাঁদের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

৮ জুন রাতে পরীমনি অভিযোগ করেন ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের চিত্রনায়িকা পরীমনির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় ২৩ জুন নাসির ও তুহিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন