পরের ইজতেমা ৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর বিশ্ব ইজতেমা শুরু হবে ৮ জানুয়ারি। দুই পর্বের আয়োজন শেষে ১৭ জানুয়ারি সমাপ্ত হবে। ইজতেমার শীর্ষ মুরব্বিরা গত রোববার রাতে বৈঠকের পর এই তারিখ নির্ধারণ করেছেন।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, আগামী বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব ৮ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। ১৭ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হবে।
গিয়াস উদ্দিন আরও জানান, ইজতেমা ময়দানে স্থান সংকুলান না হওয়ায় মুসল্লিদের কষ্ট লাঘবে বিকল্প কিছু প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।