পরেশচন্দ্র মণ্ডলের শেষকৃত্য আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক চেয়ারম্যান ও জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ পরেশ চন্দ্র মণ্ডলের শেষকৃত্য আজ। গত রোববার তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ বুধবার সকাল আটটায় মরদেহ হাসপাতাল থেকে পুরানা পল্টনে তাঁর বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর সকাল ১০টায় জগন্নাথ হল ও কলাভবন, বেলা সাড়ে ১১টায় জগদ্বন্ধু মঠ, দুপুর ১২টায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। বেলা দুইটায় রাজারবাগ বরদেশ্বরী শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।