পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় মোস্তফা গ্রুপের প্রতিষ্ঠান এম এম ভেজিটেবল অয়েল প্রডাক্টসের চেয়ারম্যান হেফাজতুর রহমান, ভাইস চেয়ারম্যান সফিক উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।