পরোক্ষ ধূমপানে ৩০ শতাংশ নারী কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন
দেশে নারীদের মধ্যে ধূমপানের অভ্যাস কম। কিন্তু পরোক্ষ ধূপমানের কারণে ৩০ শতাংশ নারী কর্মক্ষেত্রে এবং ২১ শতাংশ জনসমাগমের স্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘নারীর ওপর তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব হ্রাসে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও ডব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত সেমিনারে তামাক নিয়ন্ত্রণ আইনে জনসমাগমের স্থান (পাবলিক প্লেস) হিসেবে কর্মক্ষেত্র, বেসরকারি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টের মতো প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।সেমিনারে মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী বলেন, শুধু পরোক্ষ ধূমপানেই নয়, তামাক উৎপাদন, প্রক্রিয়াজাতকরণসহ সব কাজেই নারী ও শিশুদের সম্পৃক্ত করার কারণে এরা স্বাস্থ্য-ঝুঁকিতে আছে।সেমিনারে সভাপতিত্ব করেন কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি লতিফা আকন্দ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নাসরিন মুক্তি, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার এতে বক্তব্য দেন।সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান ডব্লিউবিবি ট্রাস্টের কর্মকর্তা আমিনুল ইসলাম। বিজ্ঞপ্তি।