পর্দা নামল 'অ্যাড মেকার বাংলাদেশ' প্রতিযোগিতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাড মেকার বাংলাদেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী তিনটি দল  l ছবি: প্রথম আলো
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অ্যাড মেকার বাংলাদেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী তিনটি দল l ছবি: প্রথম আলো

বিশ্বজুড়ে বিলিয়ন ডলারের বিজ্ঞাপনশিল্পে সৃজনশীল কাজের সুযোগ ও চাহিদা দুই-ই রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বিশেষ সহায়তা ও বরাদ্দ দেওয়া হয়। কেবল চাকিরর পেছনে ছুটে চলা নয়, উদ্যোক্তা-উদ্ভাবক হিসেবে পছন্দের পেশায় তরুণেরা নিজেকে মেলে ধরতে পারে৷
গত বুধবার রাতে রাজধানীর বারিধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাব ইয়ং এন্ট্রাপ্রেনিউরস সোসাইটি (ইয়েস) আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘অ্যাড মেকার বাংলাদেশ ২০১৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা তরুণদের উদ্দেশে এসব কথা বলেন।
দুই মাস ধরে চলা এ প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ প্রথম আলো জবস এ প্রতিযোগিতার ক্যারিয়ার পার্টনার হিসেবে অংশ নেয়।
এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ িশক্ষার্থীরা৷ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনাল (বিইউপি) শিক্ষার্থীরা তৃতীয় স্থান অর্জন করে। সব কটি দলই একই বিষয়ের ওপর বিজ্ঞাপন নির্মাণ করে৷
প্রতিযোগিতা পর্বে বিচারক ছিলেন নির্মাতা-নির্দেশক মোস্তফা সরয়ার ফারুকী, গাউসুল আলম শাওন, অমিতাভ রেজা
চৌধুরী ও অটবির পরিচালক শোহানা নূর।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমীন ইউ. সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট বেনজির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথের সহ-উপাচার্য এ এন এম মেশকাত উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ক্লাবের উপদেষ্টা হান্নান মিয়া।
‘সুন্দর আগামীর স্বপ্ন’ এমন প্রতিপাদ্যে ২০১০ সাল থেকে ইয়েস ক্লাবের উদ্যোগে বিজ্ঞাপন নির্মাণ প্রতিযোগিতা হয়ে আসছে৷ এবার দেশের সরকারি-বেসরকারি ৬০টি বিশ্ববিদ্যালয়ের ৫৭২টি দল অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ বলেন, প্রযুক্তির কল্যাণে বিশ্ব আজ হাতের মুঠোয়। অথচ বাংলাদেশের শিক্ষার্থীরা এখনো অনেক পিছিয়ে আছে৷ তারা শিক্ষার পাশাপাশি বিশেষায়িত শিক্ষায় যুগোপযোগী স্থান পাচ্ছে না।
অটবি, টয়োটা, নাভানা, গ্রে, সেভেন হিল ছাড়াও কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এই আয়োজনের অংশীদার ছিল।