পর্নো ছবি বিক্রি সাতজনকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার র‌্যাব পর্নো ছবি বিক্রিতে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে থাকা র‌্যাবের ম্যাজিস্ট্রেট তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা মুঠোফোনবিষয়ক ব্যবসার পাশাপাশি পর্নো ছবি বিক্রি করতেন। অভিযানের পর ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা সাংবাদিকদের বলেন, মুঠোফোন মেরামতের ওই দোকানগুলোতে মেমোরি কার্ডের মাধ্যমে পর্নো ছবি বিক্রি করা হচ্ছিল।