পর্নো ছবির প্রিন্ট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব অভিযান চালিয়ে ২৫টি পর্নো ছবির প্রিন্ট জব্দ করেছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে র‌্যাবের গোয়েন্দা শাখার একটি দল কাকরাইলে চলচ্চিত্র প্রযোজকদের বিভিন্ন কার্যালয়ে অভিযান চালায়। রাত সাড়ে নয়টা পর্যন্ত এই অভিযানে ২৫টি পর্নো ছবির প্রিন্টে ২০০ রোল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মেজর মাসুম আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, জব্দ করা প্রিন্টগুলো বাংলা পর্নো ছবির। এ ব্যাপারে প্রচলিত আইনে থানায় মামলা করা হবে।