পর্নো সিডিসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদরের পীরেরবাজার এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে পর্নো সিডিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া পাঁচটি রঙিন টেলিভিশন, একটি কম্পিউটার, ছয়টি ডিভিডি সেট এবং ১১৫টি পর্নো সিডি ও ডিভিডি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদরের পীরেরচক গ্রামের আলাল উদ্দিন (৩৬), আবদুল আহাদ (২০) ও আটপাড়া টিকরপাড়া গ্রামের মো. সোহেল (২৪)। তাঁদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।