পর্বতারোহণে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর একটি পর্বতারোহী দল সাফল্যের সঙ্গে হিমালয় পর্বতশ্রেণীর জাগিন-৩ পর্বতের চূড়ায় আরোহণ করতে সক্ষম হয়েছে। ১১ সেপ্টেম্বর অভিযাত্রী দলটি গারওয়ান হিমালয় রেঞ্জের ছয় হাজার ১০৬ মিটার (২০ হাজার ৩৫৩ ফুট) উচ্চতাবিশিষ্ট ওই পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে সক্ষম হয়। উল্লেখ্য, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৮ ফুট)।অভিযানে মেজর শরীফুল ইসলাম জমাদ্দারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর আটজন সদস্য এই অভিযানে অংশ নেন। তাঁরা ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেন। উল্লেখ্য, এটাই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর ভারতের পর্বতমালায় প্রথম পর্বতারোহণের অভিযান। আইএসপিআর।