পর্যটক নেই কুয়াকাটায়
অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে সমুদ্রসৈকত কুয়াকাটায় পর্যটকদের তেমন আনাগোনা নেই। ঈদের ছুটিতে বেড়াতে দেশের বিভিন্ন পর্যটন এলাকার হোটেল-মোটেলগুলোয় পর্যটকদের আগাম বুকিং শেষ হয়ে গেলেও কুয়াকাটার হোটেল-মোটেলগুলোর প্রায় অর্ধেক বুকিং হয়েছে।কুয়াকাটা সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য ছুটে আসে দেশি-বিদেশি পর্যটকেরা। বিশেষ করে ঈদ কিংবা বিশেষ ছুটিতে পর্যটকেরা এখানে আসার আগে হোটেল-মোটেলে বুকিং দিয়ে রাখেন। পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে কুয়াকাটার বিশাল সমুদ্রসৈকত। কিন্তু এ বছর ঈদের আগে কুয়াকাটার হোটেল-মোটেল ব্যবসায়ীরা পর্যটকদের তেমন সাড়া পাচ্ছেন না।কুয়াকাটা হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, ‘এখানে ৩০টি আবাসিক হোটেল-মোটেলে প্রায় ৫০০ লোকের শয্যা রয়েছে। গত বছর ঈদের ছুটিতে সবগুলো আগাম বুকিং হয়ে গিয়েছিল। কিন্তু এ বছর ঈদের ছুটি উপলক্ষে আগাম বুকিং খুব কম। এখনো প্রায় অর্ধেক শয্যা বুকিং হয়নি।