পর্যটক-পুলিশের আধুনিকায়ন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পর্যটনশিল্পের বিকাশ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটক-পুলিশকে আরও আধুনিকায়ন করা হবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার ছাড়াও মহেশখালী, সোনাদিয়া, ইনানী, হিমছড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটক-পুলিশের কার্যক্রম সম্প্রসারণ করা হবে। গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে তিনি এসব কথা বলেন।এর আগে ওই দিন বিকেলে জেলা পুলিশ লাইন মাঠে আয়োজিত পুলিশ বাহিনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। জনসেবা নিশ্চিত করতে যাঁরা সৎ ও আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তাঁরা পুরস্কৃত হন। আর যাঁরা দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন, তাঁদের কঠোর শাস্তি ভোগ করতে হয়।এ সময় চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলী, জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশ সুপার (এসপি) নিবাস চন্দ্র মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, প্রায় এক বছর আগে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক-পুলিশের কার্যক্রম শুরু করা হয়।