পর্যটক ভিসার আবেদন করা যাবে তিন মাস আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পর্যটক ভিসার জন্য এখন থেকে বিমান টিকিটসহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভ্রমণের তারিখের তিন মাস আগে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকেরা আগে ভ্রমণের তারিখ থেকে এক মাস আগে আবেদনপত্র জমা দিতে পারতেন। তবে ভিসাপ্রক্রিয়া আরও সহজ করার জন্য এখন থেকে তিন মাস আগে আবেদন করা যাবে। আগামী ১ এপ্রিল থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকার মিরপুরের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্র থেকে এ সুবিধা পাওয়া যাবে।