পর্যটক যুগল এখন নড়াইলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলমগীর আহম্মেদ চৌধুরী ও তাঁর স্ত্রী চৌধুরানী দিপালী আহম্মেদ পর্যটনশিল্পে আকৃষ্ট করতে মোটরসাইকেলযোগে দেশ ভ্রমণে বের হয়ে নড়াইল পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার নড়াইল প্রেসক্লাবে তাঁরা সাংবাদিকদের জানান, এ পর্যন্ত তাঁরা ৪২টি জেলা ভ্রমণ করেছেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে গত ৩০ অক্টোবর মুন্সিগঞ্জ থেকে তাঁদের ভ্রমণ কার্যক্রম শুরু হয়। গতকাল তাঁরা নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান কমপ্লেক্স, চিত্রা নদী, চিত্রা রিসোর্ট, অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব, সাবেক জমিদারবাড়িসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। আজ বুধবার তাঁরা যশোরের উদ্দেশে রওনা হবেন।