পর্যটকদের আগমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন, নেপাল, কোরিয়া, রাশিয়া, ভারত, কম্বোডিয়া, ইতালি ও আরমেনিয়া এই আটটি দেশের ১৪ জন পর্যটক নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে এসেছেন। তাঁরা দেশের কয়েকটি পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য খবির উদ্দীন আহম্মেদ জানান, সরকার পর্যটনশিল্পের উন্নয়নে বহির্বিশ্বের সাংবাদিক ও পর্যটকদের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার পর্যটন ও দর্শনীয় স্থানের পরিচিতি ঘটাতে এ উদ্যোগ নিয়েছে। এ জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সরকারি এবং বেসরকারিভাবে গড়ে ওঠা উন্নত মানের কয়েকটি পর্যটন প্রতিষ্ঠান মনোনীত করেছে। নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবও এই তালিকায় রয়েছে।