প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও আদিবাসী সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার জন্য আগামী ১৮-২০ অক্টোবর শহরতলির নীলাচলে তিন দিনব্যাপী পর্যটন উৎসবের আয়োজন করা হয়েছে। পর্যটন উৎসবের প্রস্তুতি হিসেবে পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম নীলাচলে এক সভার আয়োজন করেন। এতে ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রহমান আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।