পর্যটন এলাকা ঘোষণা ছাড়া জাফলংকে বাঁচানো যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি উদ্যোগে পর্যটন এলাকা ঘোষণা ছাড়া জাফলংকে বাঁচানো যাবে না। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত ‘জাফলং: বিপন্ন পরিবেশ ও প্রতিবেশ’ শীর্ষক এক পরামর্শ সভায় এ মতামত উঠে আসে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ পর্যটন এলাকা হিসেবে পরিচিত। কিন্তু সরকারিভাবে পর্যটন এলাকা বলে স্বীকৃত না হওয়ায় এখানকার পরিবেশ রক্ষায় কেউই সচেষ্ট নয়। এ কারণে পরিবেশ বিনষ্টকারী নানা কর্মকাণ্ডে দিন দিন জাফলংয়ের সবুজ পরিবেশ ধ্বংস হচ্ছে। এ অবস্থায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই পরামর্শ সভার আয়োজিত আয়োজন করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ইকবাল কবীরের সভাপতিত্বে পরামর্শ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার। সভায় জাফলংয়ের বাসিন্দারা ছাড়াও আদিবাসীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
পরামর্শ সভায় বক্তারা বলেন, পর্যটন এলাকা ঘোষণা করা ছাড়া জাফলংকে বাঁচানো সম্ভব না। কারণ, এটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এলাকা।