পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজন বেসরকারি উদ্যোগ-সমন্বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারি উদ্যোগ যেমন প্রয়োজন আছে, তার চেয়ে বেশি প্রয়োজন বেসরকারি উদ্যোগ ও সমন্বয়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ‘সমাজভিত্তিক পর্যটন উন্নয়ন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আজকের পত্রিকায় পর্যটন নিয়ে হতাশার কথা ছাপিয়েও যে আশার কথা বলা হয়েছে সেটাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ যদি পারে তাহলে আমরাও পারব।’ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক সৈয়দ রাশেদুল হাসান। তিনি তাঁর প্রবন্ধে দেখান কীভাবে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পর্যটন খাতকে উন্নয়ন করা যায়। এতে বলা হয়, সমাজভিত্তিক পর্যটন উন্নয়নই হতে পারে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক সাফল্যের অন্যতম উৎস।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খুরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান, আইইউসিএনের বাংলাদেশের প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ প্রমুখ।