পর্যটন দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে। গতকাল রোববার সকালে বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ। সমাবেশে বক্তব্য দেন সিভিল এভিয়েশনের সিকিউরিটি ইনচার্জ শাহ মো. আবদুল লতিফ, প্রকৌশলী হাসান মাহমুদ, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী পরিমল রায় প্রমুখ। শোভাযাত্রাটি বিমানবন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।