প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কর্মজীবী লাখো মানুষকে সজীব রাখার জন্য দেশে অনেক পর্যটন ও বিনোদনকেন্দ্র দরকার। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকায় ঢাকা রিসোর্টের উদ্বোধন এবং তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, সরকার ২০১৬ সালকে পর্যটন বছর ঘোষণা করেছে। বছরটিকে সফল করতে হলে দেশের ১৬ কোটি মানুষকে পর্যটনের প্রতি আকৃষ্ট করা দরকার।
এর আগে তথ্যমন্ত্রী ঢাকা রিসোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।