পর্যটন বিকাশের জন্য আতিথেয়তা সেবা খুব দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, পর্যটন বিকাশের জন্য আতিথেয়তা ও সেবা খুব দরকার। আর এই আতিথেয়তা দেওয়া যায় মানসম্মত হোটেলসেবার মাধ্যমে। গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় সি শেল গ্রুপের নতুন সংযোজন সি শেল হোটেল, রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।পর্যটনমন্ত্রী বলেন, ‘উত্তরায় এখনো মানসম্মত আবাসিক হোটেল তৈরি হয়নি। সি শেল এখানে হোটেল তৈরি করে সে সমস্যা কিছুটা হলেও দূর করেছে।’ অনুষ্ঠানে বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মো. মনিরুল ইসলাম সি শেল গ্রুপকে পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানান।সি শেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমানউল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লু সিটি ও সি শেল প্রপার্টিজের চেয়ারম্যান হেদায়েতউল্লাহসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।