পর্যটন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাত দিনের পর্যটন মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার প্রস্তাবিত ষাটনল পর্যটনকেন্দ্রের মাঠে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ। উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী, আজমল হোসেন চৌধুরী, নূর মোহাম্মদ, শরীফ উল্লাহ সরকার, বেণু সরকার প্রমুখ। আগামী মঙ্গলবার বিকেলে মেলা শেষ হবে। l