পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে ও সম্ভাবনাময় এলাকাগুলোয় অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গতকাল মঙ্গলবার বিকেলে বিলটি উত্থাপন করেন।বিলে পর্যটন শিল্প ও সেবা খাতের পরিচালনা, উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে সংরক্ষিত এলাকা ও বিশেষ অঞ্চল ঘোষণার বিধান রাখা হয়েছে। উত্থাপনের পর বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।বিলটির উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পর্যটনসমৃদ্ধ ও সম্ভাবনাময় এলাকায় অপরিকল্পিত কর্মকাণ্ড রোধ করে এর সংরক্ষণ করতে হবে। এসব এলাকায় বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো, বিনোদন ও সেবামূলক সুযোগ-সুবিধা সৃষ্টির পাশাপাশি নিয়ন্ত্রণ ও পরিচালনায় আইনানুগ বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। সেই সঙ্গে পর্যটন কেন্দ্র নির্মাণ ও উন্নয়নকল্পে সরকারি-বেসরকারি বা যৌথ উদ্যোগে সরকারের বিনিয়োগ কার্যক্রম গ্রহণই এ আইনের মূল উদ্দেশ্য। কমিটির প্রতিবেদন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১০ সম্পর্কে সংসদে প্রতিবেদন দিয়েছে। কমিটির সভাপতি আবদুস সালাম প্রতিবেদনটি উপস্থাপন করেন।