প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে পর্যটকদের সেবা প্রদানে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হবে। জলপ্রপাত হামহাম পরিদর্শনে পর্যটকদের সুগম যাতায়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এক সংক্ষিপ্ত সফরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের সাংবাদিকদের এ কথাগুলো বলেন।লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের সংক্ষিপ্ত সফরকালে তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাস খান, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশকান্তি চৌধুরীসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতা।