পর্যটনকেন্দ্রে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই স্থানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও বরগুনার পাথরঘাটা পৌর ছাত্রলীগ বনভোজন আয়োজন করায় পাথরঘাটার পর্যটন কেন্দ্র হরিণঘাটায় ও পৌর শহরে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে গত শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা শহরে মাইকিং করে এ আদেশ প্রচার করা হয়। পাথরঘাটার ইউএনও মো. সোহরাব হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘দুই দল একই স্থানে বনভোজনের আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা ১৪৪ ধারা জারি করেছি।’স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি হরিণঘাটায় বনভোজনের আয়োজন করে। এ আয়োজনের খবর পেয়ে শুক্রবার দুপুরে পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ কুমার একই স্থানে বনভোজন আয়োজনের ঘোষণা দেন।মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম ফেরদৌস বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মীদের নিয়ে সেখানে বনভোজনের আয়োজন করেছিলাম। কিন্তু পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ একই স্থানে শুক্রবার বিকেলে বনভোজন আয়োজনের ঘোষণা দেয়—এমন অজুহাতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে আমাদের আয়োজনকে বন্ধ করে দিয়েছে।’ পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় সাংসদের মেয়ে আমাদের বনভোজন করার জন্য কিছু টাকা দিয়েছিলেন। আমরা সেই অর্থ দিয়ে আগেই হরিণঘাটায় দলীয় কর্মীদের নিয়ে বনভোজনের তারিখ নির্ধারণ করে রেখেছিলাম। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।’