পর্যটনশিল্পে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটনশিল্পে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) মহাসচিব তালেব রিফাই। গতকাল বৃহস্পতিবার মংলাসংলগ্ন সুন্দরবনের করমজল ও জয়মনি এলাকা পরিদর্শন শেষে মংলা নৌ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি পর্যটনশিল্পে উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করার কথা বলেন।
তালেব রিফাই বলেন, ‘বাংলাদেশে আমাদের অভিজ্ঞতা খুবই প্রীতিকর, বিশেষ করে নৌপথে সুন্দরবন ভ্রমণ, যা আমাদের সারা জীবন মনে থাকবে।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ইউএনডব্লিউটিওর তালেব রিফাইসহ বিভিন্ন দেশের পর্যটনমন্ত্রী ও সংশ্লিষ্ট উচ্চপদস্থ ২০ জনের একটি প্রতিনিধিদল গতকাল সকালে কক্সবাজার থেকে মংলার দিগরাজ নৌ ঘাঁটি হয়ে সুন্দরবন পরিদর্শন করেন।