পর্যটনশিল্পের উন্নয়নে জাইকার সহায়তা চান ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশিল্পের উন্নয়ন ও মিয়ানমার থেকে গ্যাস আমদানিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তা চেয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার জাইকা প্রতিনিধির সঙ্গে চট্টগ্রাম চেম্বার ও মেট্রোপলিটন চেম্বারের পৃথক বৈঠকে ব্যবসায়ীরা এই সহায়তা চান।
গতকাল দুপুরে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে জাইকার ‘ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভমেন্ট’ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা নায়োকি ম্যাকাওয়া মতবিনিময় করেন। এ সময় চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল হোসেনসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
বিকেলে মেট্রোপলিটন চেম্বারের পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন নায়োকি ম্যাকাওয়া। এ সময় মেট্রোপলিটন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এ এম মাহবুব চৌধুরীসহ কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।
দুই অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, বন্দর-সুবিধার কারণে চট্টগ্রাম অঞ্চল বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান। তবে চট্টগ্রামে গ্যাসের সংকট আছে। এ সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করা হলে সংকট নিরসন হবে। এ ক্ষেত্রে জাইকার সহযোগিতা চান ব্যবসায়ীরা। চট্টগ্রামের পর্যটনশিল্পের উন্নয়নেও জাইকার সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা।
চট্টগ্রামে বিনিয়োগের সম্ভাবনা বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী উন্নয়ন কার্যক্রমে জাইকার অবদান রাখার বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন নায়োকি ম্যাকাওয়া।