প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘উয়ারী বটেশ্বর প্রমাণ করে, বাংলাদেশ শুধু সংস্কৃতিতে অগ্রসর দেশ ছিল না, ব্যবসা-বাণিজ্যেরও কেন্দ্রবিন্দু ছিল। ইতিহাসও হতে পারে উন্নয়নের উপকরণ। পর্যটনের মাধ্যমে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হতে পারে।’ গতকাল শনিবার নরসিংদীর বেলাব উপজেলার উয়ারী বটেশ্বরে একাদশতমবারের মতো প্রত্নতাত্ত্বিক উৎখননকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলতি বছর উৎখননকাজের আর্থিক অনুদান দিচ্ছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।আতিউর রহমান বলেন, ‘উয়ারী বটেশ্বর আমাদের শক্তির প্রতীক। আমাদের সভ্যতার প্রতীক। আমাদের সেই রকম অর্থ ও সামর্থ্য নেই বলে এ রকম একটি সভ্যতার খনি পুরোপুরি আবিষ্কার করে উঠতে পারিনি। তবে এ রকম মহৎ কাজে যাতে বিভিন্ন ব্যাংক সহযোগিতা করে, আমি সেই চেষ্টা করব।’