প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটকে ‘পর্যটনের রানি’ বলে অভিহিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গত মঙ্গলবার রাতে সিলেটে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করে বলেন, ‘সিলেট হচ্ছে বাংলাদেশের পর্যটনের রানি। সিলেটের পাথর কোয়ারিগুলো থেকে অবৈধভাবে পাথর উত্তোলন-যন্ত্র “বোমা মেশিন” বন্ধ করা না গেলে পর্যটনের রানিকে বাঁচিয়ে রাখা যাবে না।’ সিলেটের পর্যটন প্রথম ধাপে উন্নীত করার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘সিলেটের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল ধ্বংসের পথে চলে গেছে বোমা মেশিনের কারণে। এ জন্য শুধু আইন নয়, সাধারণ জনগণকে উদ্যোগী হতে হবে।’ সিলেট স্টেশন ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আটাব সিলেট অঞ্চলের সভাপতি আবদুল জব্বার জলিল।