পর্যবেক্ষক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন ১০ সদস্যবিশিষ্ট পর্যবেক্ষক দল গঠন করেছে। এতে ইউএনও জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বদিউর রহমান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননুকে সদস্য এবং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা এ বি এম সিদ্দিককে সদস্যসচিব করা হয়েছে।