আগামী ১৭ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বুথভিত্তিক সার্বক্ষণিক কোনো পর্যবেক্ষক নিয়োগ করা হবে না। তবে ভ্রাম্যমাণ পর্যবেক্ষকেরা কেন্দ্রে বা বুথে কিছু সময় অবস্থান করে নির্বাচন-প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। এ প্রেক্ষাপটে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী সংস্থাগুলোর আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন সচিবালয় সংস্থার লক্ষ্য ও কর্মসূচি বিবেচনা করে পর্যবেক্ষক পরিচয়পত্র ইস্যু করবে।নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২৫ মে। আবেদনপত্র ডাকযোগে, ই-মেইলে pৎ[email protected] ev ফ্যাক্সে ৯১২৯৭৭৩ নম্বরে পাঠানো যাবে।পর্যবেক্ষক ফরম নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) থেকে ডাউনলোড ও ফটোকপি করে ব্যবহার করা যাবে। তথ্য বিবরণী।