পর্যবেক্ষণ টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে সড়ক-মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। কেউ তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান গতকাল সোমবার দুপুরে শিমরাইল ও কাঁচপুরে দুটি পর্যবেক্ষণ টাওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডিআইজি বলেন, মহাসড়কে অপরাধ দমনে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এবার ঈদেও ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সে ব্যাপারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।