পর্যাপ্ত যাত্রী না থাকায় বিমানের দুটি হজ ফ্লাইট বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ

পর্যাপ্ত যাত্রী না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শুক্রবার সকাল ও সন্ধ্যায় ফ্লাইট দুটির ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার কথা ছিল।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আজকের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিজি ১০৪৫ নম্বর ফ্লাইটটি আজ সকাল ৬টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল। আর বিজি ৭০৪৫ নম্বর ফ্লাইটের যাত্রার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

শাকিল মেরাজ বলেন, এই ফ্লাইট দুটির যাত্রীদের পরবর্তী ফ্লাইটগুলোর সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে।

গত বছর যাত্রী সংকটের কারণে বিমানের ২৪টি হজ ফ্লাইট বাতিল হয়। এবার এটাই প্রথম ঘটনা।