পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত গণশৌচাগার স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেশির ভাগ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্পন্ন শৌচাগার নেই। যা আছে তাও ব্যবহারের অনুপযোগী ও অপর্যাপ্ত। পরিবেশ, জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পড়ছে। গতকাল মঙ্গলবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ডব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত বিশ্ব স্যানিটেশন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা দেশের প্রতিটি কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের আনাগোনা আছে এমন স্থানগুলোতে স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নির্মাণের দাবি জানান। বক্তারা বলেন, গণশৌচাগার না থাকায় বিশেষত নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। কেননা, এর ফলে তাঁরা কম পরিমাণে পানি পান করছেন ও দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখছেন। এতে তাঁদের ঘন ঘন প্রদাহ হচ্ছে।