পর্যালোচনা কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাকের শিক্ষা কর্মসূচির আয়োজনে ‘ইন্টার-অ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল ভার্সনে ব্র্যাক কর্তৃক রূপান্তরিত প্রাথমিক শিক্ষা কন্টেন্ট পর্যালোচনা’ সংক্রান্ত কর্মশালা গত সোমবার মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে এনসিটিবির সভাপতি আবুল কাশেম মিয়া, এটুআই কর্মসূচির ই-লার্নিং বিশেষজ্ঞ অধ্যাপক ফারুক আহমেদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) সঞ্জয় কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। কর্মশালায় সংশ্লিষ্ট অধিদপ্তর, মন্ত্রণালয়, এনসিটিবি ও ব্র্যাকের প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি