পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জিলা স্কুল প্রাঙ্গণে চলতি মাসের খুলনা বিভাগের অপরাধ পর্যালোচনা সভা হয়েছে। গতকাল রোববার সকালে এ সভা হয়। পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামানের সভাপতিত্বে সভা শুরু হয়। খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপার নিজ নিজ জেলার আগস্ট মাসের অপরাধচিত্র উপস্থাপন করেন। এ সময় কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভাগের তিন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, মাসিক এই সভা পর্যায়ক্রমে খুলনা বিভাগের অন্য জেলায়ও অনুষ্ঠিত হবে।