প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নিজস্ব উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় রাজস্ব পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান। সভায় কর্মকর্তাদের প্রতিদিনের কাজগুলো ভালো করে করা, তথ্যপ্রযুক্তি, নিজস্ব উদ্ভাবনীশক্তি ও আন্তরিকতা দিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করার জন্য তাগিদ দেওয়া হয়।