পর্যায়ক্রমে দেশের সব সীমান্তে নিরাপত্তা সড়ক করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, নিরাপত্তার জন্য পর্যায়ক্রমে দেশের সব সীমান্তে নিরাপত্তা সড়ক নির্মাণ করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকেই সীমান্তে নিরাপত্তা সড়ক নির্মাণের কাজ শুরু হবে।মেহেরপুরের মুজিবনগর সীমান্ত পরিদর্শনকালে গতকাল সোমবার তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে এসব কথা বলেন। মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, ভারতের প্রতিটি সীমান্তে নিরাপত্তা সড়ক আছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। তাই সরকার সীমান্তে নিরাপত্তা সড়ক নির্মাণে গুরুত্ব দিয়েছে।