পর্যায়ক্রমে যুদ্ধাপরাধীদের আইনের আওতায় এনে বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হবে।গতকাল শনিবার বেলা ১১টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহফুজা খানম, কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খান, ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আবু জাহের ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম।