পলাতক আযাদের দুই ছেলেসহ তিনজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা ও পলাতক মাওলানা আবুল কালাম আযাদের দুই ছেলেসহ তিনজনের ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ রেজোয়ান আলী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ জামিন মঞ্জুর করেন।যাঁদের জামিন মঞ্জুর হয়েছে তাঁরা হলেন: আযাদের দুই ছেলে আবুল কাশেম মুশফিক বিল্লাহ ও শাহ মো. ফয়সাল আযাদ এবং তাঁদের মামা কাজী এহতেশামুল হক। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান।পরে মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধীকে আশ্রয় ও পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গত ১০ এপ্রিল রাজধানীর উত্তরখান থানায় একটি মামলা হয়। আযাদের দুই ছেলেসহ এ তিনজন কারাগারে আছেন। আদালত তাঁদের ছয় মাসের জামিন দিয়েছেন। জামিন মঞ্জুরের বিরুদ্ধে আপিল করতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট পাঠানো হয়েছে।