পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নয় বছরের সাজা পাওয়া আকলিমা বেগম (৩০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত একটায় ওই উপজেলায় পানাতিয়া পাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আকলিমা ওই উপজেলার পানাতিয়া পাড়া গ্রামের শাহেদ আলীর স্ত্রী। পুলিশ সূত্র জানায়, আকলিমা বকশীগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় বকশীগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। পাঁচ বছর আগে দুটি মামলায় আদালত তাঁকে নয় বছরের সাজা দেন।