পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক বলেন, আবদুল জলিল মাহমুদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কিবরিয়া হত্যা মামলার মোট ৩২ জন আসামির মধ্যে ৯ জন পলাতক রয়েছেন। ৮ জন জামিনে আছেন। কারাগারে ১৪ জন। পুলিশ গতকাল আবদুল জলিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান শাহ এ এম এস কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মী। হবিগঞ্জ প্রতিনিধি