পলাতক আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২ বছরের সাজা পাওয়া এক আসামি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গ্রেপ্তার হয়েছেন। গত রোববার রাতে নূরুল্লাগঞ্জ ইউনিয়নের গঙ্গাধরদী গ্রাম থেকে হিরু শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ১৯৯৬ সালে ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামে ডাকাতির সময় বলরাম মাস্টারকে হত্যার দায়ে হিরু শেখের ৩২ বছর কারাদণ্ড হয়। ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম জানান, সাত দিনের রিমান্ড চেয়ে হিরুকে আদালতে পাঠানো হয়েছে।