পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেড়ামারা উপজেলার ঘোড়াশাহ এলাকা থেকে গতকাল মো. মিলন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর থানার পুলিশ। তাঁকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মিলন এলাকায় চাঁদাবাজি করতেন। তিনি গত বছরের ২১ আগস্ট সুজিত হত্যা মামলার পলাতক আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।