পলাতক আসামির আত্মসমর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে পুলিশের ওপর হামলা করে পালানো মাদক মামলার আসামি মো. শাহাবুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার ময়মনসিংহের বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক নামঞ্জুর করেন। নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, শাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। নান্দাইল মডেল থানা-পুলিশ সূত্র জানায়, গত ৫ জানুয়ারি নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চারিআনিপাড়া মহল্লায় অভিযান চালিয়ে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের ওপর হামলা করে হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান। এ ঘটনায় এসআই আমিনুজ্জামান মামলা করেন।