প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত শুক্রবার অভিযান চালিয়ে হজরত আলী (৫০) ও মোহাম্মদ আলী (৪৬) নামে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের অবস্থান জানতে পেরে পুলিশ উপজেলার দক্ষিণ নাউরী গ্রামে ওই দিন রাতে অভিযান চালায়। এ সময় হজরত আলী ও মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ১৯৯৩ সালের একটি মারামারির ঘটনায় আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। পরে আদালত ২০১৫ সালের ৯ মার্চ তাঁদের পাঁচ বছরের কারাদণ্ড দেন। এত দিন তাঁরা পলাতক ছিলেন। ওই দুজনকে গতকাল সকালে কারাগারে পাঠানো হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি|