পলাতক দুই জঙ্গিকে ধরতে অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএমবির পলাতক দুই সদস্যকে গ্রেপ্তার করতে দুই শতাধিক পুলিশ চিরুনি অভিযান চালিয়েছে। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে ওই অভিযান চালায় পুলিশ।
এদিকে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের গাড়িচালক জাকারিয়ার শ্বশুর সাব্বির আহামেঞ্চদকে গতকাল আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, জঙ্গিরা টাঙ্গাইলের সখীপুর থানা হয়ে কালিয়াকৈর উপজেলায় ঢুকতে পারে। এমন ধারণায় গত শুক্রবার থেকে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল তারা কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নে ঝটিকা অভিযান চালায়। এতে কালিয়াকৈর ও গাজীপুরের দুই শতাধিক পুলিশ অংশ নেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের গাড়িচালক সাব্বির আহামেঞ্চদকে গতকাল আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।