পলাতক ১২ আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যা বের আট সদস্যসহ পলাতক ১২ আসামির কাউকে গত দুই বছরেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত সোমবার দুটি মামলায় নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
এদিকে পলাতক ১২ আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ওই পাঁচ আইনজীবীকে নিয়োগ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী। আসামিপক্ষের আইনজীবীরা হলেন আবু বক্কর সিদ্দিক, সুলতান আরেফিন, আনিসুজ্জামান মোল্লা, সেলিনা ইয়াসমিন ও উম্মে হাবিবা। আইনের বিধিবিধান মেনেই রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওয়াজেদ আলী বলেন, অভিযোগপত্র দেওয়ার পর আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তাঁদের মালামাল ক্রোকের প্রক্রিয়াসহ পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেন।